অর্ডার করার পদ্ধতি:
আমরা হোয়াটসঅ্যাপে আমাদের কার্যক্রম পরিচালনা করি। সেবার ধরন অনুযায়ী গ্রাহক যদি হোয়াটসঅ্যাপে প্রয়োজনীয়তা জানান তাহলে গ্রাহককে একটি নির্দিষ্ট অর্ডার ফরম্যাট দেওয়া হবে। গ্রাহক প্রয়োজনীয় তথ্য দিয়ে ফরম্যাটটি পূরণ করলে, ডেলিভারি চার্জ এবং ডেলিভারির সময় সহ একটি কমফার্মেশন রিপ্লাই দেওয়া হবে।
(Order procedure:
We conduct our activities on WhatsApp. According to the type of service, a specific order format will be given to the customer if the customer states the requirement on WhatsApp. When the customer fills the format with the required information, a confirmation reply will be given with the delivery charge and delivery time.)
গ্রাহক যদি একইসাথে একাধিক স্থান/শপ থেকে ফুড/পার্সেল আনাতে চান কিংবা একইসাথে একাধিক স্থানে পাঠাতে চান সেক্ষেত্রে একই ফরম্যাটে একাধিক পিকাপ পয়েন্ট কিংবা একাধিক ডেলিভারি পয়েন্ট উল্লেখ করবেন।


এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপের ক্যাটালগ অপশনে কিছু স্বনামধন্য রেস্টুরেন্টের ম্যানু দেয়া আছে, ম্যানু দেখে রেগুলার ফরম্যাটে সহজেই অর্ডার সাবমিট করতে পারবেন।
Regular order formate:
(রেস্টুরেন্ট থেকে ফুড অর্ডার করার ক্ষেত্রে)
- Customer Name:
- Phone number:
- Delivery address:
- Store name:
- Order details:
পেমেন্ট পদ্ধতি:
ক্রেতার ক্ষেত্রে: সাধারণত আমরা সার্ভিস সম্পন্ন করার পর পেমেন্ট গ্রহণ করে থাকি, তবে রাইডারের কাছে পর্যাপ্ত এমাউন্ট না থাকলে আমরা গ্রাহকের কাছ থেকে কিছু বা সম্পূর্ণ পেমেন্ট এডভান্স চাইতে পারি।
গ্রাহক সরাসরি বা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে রাইডারের সাথে লেনদেন সম্পন্ন করবেন, আর কর্পোরেট অর্ডারের ক্ষেত্রে ব্যাংক পেমেন্ট সিস্টেম রয়েছে।
(Payment procedure:
Normally we accept payment after completing the service, but we may ask the customer to advance some or all of the payment if the rider does not have sufficient amount. The customer will complete the transaction with the rider directly or through mobile banking, and bank payment system available for corporate order.)
বিক্রেতার ক্ষেত্রে: ক্যাশ অন ডেলিভারিতে পণ্য পাঠালে সাধারণত আমরা অগ্রীম পেমেন্ট করে ফুড/পার্সেল গ্রহণ করি। রাইডারের কাছে পর্যাপ্ত এমাউন্ট না থাকলে ডেলিভারি করার পর রাইডার মার্চেন্টকে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট করে।
