সাধারণত গ্রাহক সরাসরি আমাদেরকে অর্ডার করে Restaurant’s Menu এখান থেকে, কোনো গ্রাহক রেস্টুরেন্টের নাম্বারে ফোন দিলে “ডেলিভারি সাপোর্ট আপনার সাথে যোগাযোগ করছে” এই কথা বলে গ্রাহকের নাম্বার আমাদেরকে দিতে পারেন, কিংবা গ্রাহককে আপনার ম্যানুর লিংক দিতে পারেন আমাদের সাইট থেকে নিয়ে। আমরা অর্ডার নিয়ে রেস্টুরেন্টকে জানাবো। এইক্ষেত্রে রেস্টুরেন্টের সাথে সমস্ত লেনদেন ইন্সট্যান্ট হয়ে যায় এবং অর্ডার ক্যান্সেল হলেও সেই দায় আমরা বহন করি।
সরাসরি গ্রাহকের কাছ থেকে অর্ডার নিয়েও রেস্টুরেন্ট কর্তৃপক্ষ আমাদের সার্ভিস নিতে পারেন। সেক্ষেত্রে যেসব বিষয়ের উপর আমরা চার্জ নির্ধারণ করি- লোকেশন, ফুড প্রাইস, এসব জানালে আমরা চার্জ জানিয়ে দিবো। এছাড়াও আবহাওয়া, রাস্তার ধরন, খাবারের ধরনের উপরেও চার্জ নির্ভর করে। শুধুমাত্র লোকেশন অনুযায়ী চার্জ ফিক্সড রাখতে ফুড প্রাইসের উপর আমরা কমিশন(%) ধার্য্য করি, যেটা আমরা মাস শেষে গ্রহণ করি, তাহলে একই এলাকার অর্ডারের জন্য প্রতিবার চার্জ জিজ্ঞেস করতে হবেনা।
নিম্নের ফরম্যাটে তথ্যগুলো পাঠালে আমরা চার্জ এবং রাইডার রেস্টুরেন্টে পৌঁছাতে কত সময় লাগবে তা জানিয়ে দিবো-
Need a Rider
বিদ্র: গ্রাহক যদি রেস্টুরেন্টে অর্ডার করে, সেক্ষেত্রে রাইডার খাবার নিয়ে যাওয়ার পর যদি কাস্টমার রিসিভ না করে তাহলে রাইডার সেটা রেস্টুরেন্টে ব্যাক করে দিবে। এই ক্ষেত্রে রাইডারকে নির্ধারিত চার্জ এরসাথে রিটার্ন চার্জ (হাফ চার্জ) যোগ করে দিতে হবে রেস্টুরেন্ট থেকে।
